চাঁদপুরে মাটি কাটতে গিয়ে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরে মসজিদের মিনার নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে দেয়াল ধসে শাহজাহান গাজী (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাজী বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরে মসজিদের মিনার নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে দেয়াল ধসে শাহজাহান গাজী (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নম্বর ওয়ার্ডে হাজী বাড়ি জামে মসজিদে দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান গাজী ওই এলাকার বাসিন্দা। আহতরা হলেন লিটন গাজি, হামেদ গাজি কামাল বেপারী।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, গতকাল সকালে বাগাদী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি জামে মসজিদের মিনার তৈরির জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি দেয়াল ধসে চাপা পড়েন চার শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

আরও