চাঁপাইনবাবগঞ্জে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজের ছোটভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৪৭)। মঙ্গলবার (১০ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর লাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তৌহিদুল ইসলাম বিকাশ (৩৫) পলাতক রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ২০১৪ সাল থেকে বসতবাড়ির জায়গাজমি নিয়ে বিরোধ ছিল দুই ভাইয়ের মধ্যে। মঙ্গলবার এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে বিকাশ তার বড়ভাই রশিদকে ছুরিকাঘাত করেন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি মতিউর রহমান।

আরও