ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়লনগর ইউনিয়নের কদমতলী গ্রামে বাকলঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) ও একই গ্রামের জুনাইদ আহম্মদ এর মেয়ে তানিশা মনি (৫)।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। তখন তাদের পরিবারের অন্যরা গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে এলে দু'জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।