গতকাল বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি বলেন, ‘প্রধান আসামি আল-আমিন ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় আত্মগোপনে আছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২, ঢাকার সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়। অভিযানে আশুলিয়া বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি আল-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল-আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।’