সকালে পৌর এলাকার এরশাদপুর গ্রামে মোটরের সাহায্যে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয় হোসেন (২২)। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে দক্ষিণপাড়া এলাকায় বসতঘরের ছাদে ‘বিচালি বিছানোর’ কাজ করছিলেন আশরাফ আলী (২৭)। সেসময় বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।