ভোলায় আয়রন ব্রিজ ভেঙে ট্রলিচালক নিহত

লালমোহনে বালিবোঝাই ট্রলি নিয়ে ভেঙে পড়েছে আয়রন ব্রিজ। এতে ট্রলি চালক নাঈম (২৫) নিহত হয়েছেন।

আহত হয়েছেন হেলপার আল আমিন (১৪)। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজার-এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এ ব্যাপারে থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, মরদেহ সুরতহাল করা হচ্ছে। এরপর একটি অপমৃত্যুর মামলা করা হবে।

আরও