কাতারে মাথায় লোহার রড পড়ে সোনাগাজীর যুবকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার রড মাথায় পড়ে নুরুল আফসার (২৮) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় এ ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার রড মাথায় পড়ে নুরুল আফসার (২৮) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় ঘটনা ঘটে।

নিহত যুবক নুরুল আফসার ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুরুল আলমের ছেলে। আফসারের বাবা নুরুল আলম বলেন, তিন বছর ধরে তার ছেলে কাতারের দোহায় কাজ করেন। বুধবার সকালেও ছেলের সঙ্গে তার কথা হয়েছে। কথা শেষ করে আফসার কাজে চলে যান।

কাতারে অবস্থানরত আত্মীয়-স্বজন বন্ধুদের বরাত দিয়ে নুরুল আলম বলেন, আফসার দোহা শহরের একটি ভবনে কাজ করছিলেন। কাজের বিরতিতে নাশতা করতে যাওয়ার পথে পাশের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার বড় রড তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকালে আত্মীয়ের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, কাতারে নিহত নুরুল আফসার তার এলাকার বাসিন্দা। মরদেহ দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের কোনো সহায়তা লাগলে তা করার আশ্বাস দেন তিনি।

আরও