শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

পরে শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় মাওনা উড়াল সেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, আহসান কবিরসহ আরো অনেকে।

আনন্দ র‌্যালীতে শ্রীপুর পৌর বিএনপি’র অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ শিক্ষক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

আরও