রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু

পরীক্ষার খাতায় থাকবে না নাম-রোল, রাবিতে ‘কোডিং পদ্ধতি’ চালু

প্রাথমিক পর্যায়ে ছয়টি বিভাগে এ কোডিং পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। বিভাগগুলো হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়নে নির্বাচিত বিভাগগুলোর কাছে প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের নাম ও রোল নম্বর থাকবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ উপকরণ হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুনুর রশীদ সংশ্লিষ্ট বিভাগগুলোর হাতে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর ও ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্র উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্য শিক্ষকরাও অংশ নেন।

প্রাথমিক পর্যায়ে ছয়টি বিভাগে এ কোডিং পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। বিভাগগুলো হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই এ পদ্ধতি অনুসরণ করা হবে।

আরও