ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের আসতে দেখা গেছে। এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।