বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আর বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

প্রায় দেড় দশক পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক চলার কথা রয়েছে।

বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আর বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বৈঠক শেষে দুপুরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন আমনা বালুচ ।

এছাড়া ঢাকায় অবস্থানের সময় আমনা বালুচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সবশেষ ২০১০ সালে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল।

আরও