মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়ার দেড় ঘণ্টা পর মোহাম্মদ নামের আট বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২ টায় সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ দুপুরে দুই বন্ধুকে নিয়ে নদীর পাড়ে খেলছিল। এ সময় হঠাৎ অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে। এরপর প্রায় দেড় ঘণ্টা পরে দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা নূর আলম (৪২) পেশায় একজন ভ্যান চালক। বাবা-মা ও তিন ভাই বোনের সাথে নয়াগাঁও পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন তারা। তাদের গ্রামের বাড়ি রংপুরে।