গাইবান্ধায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই মাংসের আড়তে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস ব্যবসায়ী জেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৪৫ কেজি মাংস জব্দ করা হয়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রায় ৪৫ কেজি মাংস জব্দ করা হয়েছে।

আজ সকালে উপজেলার জিম মাংসের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই মাংসের আড়তে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস ব্যবসায়ী জেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৪৫ কেজি মাংস জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম হাবিবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রাব্বানী এবং বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত জানান, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মাংস ব্যবসায়ী জেলাল শেখকে সতর্ক করা হয়েছে।

আরও