প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি সমর্থন জানান। পরে এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি সমর্থন জানান। পরে এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান।

এর আগে বেলা ১১টার পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদ কার্যক্রম শুরু হয়। এবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসেছে নতুন সংসদ। শুরুতে কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

আরও