শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গতকাল বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে বিজি ১২৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুন নাহার লিলি বলেন, ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। বিমানের আসনের পাশের ‘এসি প্যানেল’-এর ভেতর লুকানো ছিল এসব স্বর্ণের বার।