১৪ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান।বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের পর তিনি হাসপাতাল ছাড়েন। এ সময় তাকে আরও কিছু সময় বিশ্রাম নেয়ার পরমর্শ দেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ২১ অক্টোবর রাতে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী। হাসপাতালটির আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলে।