সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

চার দফা দাবি হলো-নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্বে করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এ সমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে সমাবেশে যোগ দিতে এদিন সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে বাসে-হেঁটে আসতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকার। বিভিন্ন দিক থেকে কিছুক্ষণ পরপরই আসতে থাকে ছোট-বড় মিছিল।

ধীরে ধীরে নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। পরে সকাল ৯টার দিকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

তাদের চার দফা দাবি হলো-নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

এদিকে মহাসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে জানা যায়, মৎস্য ভবনে পুলিশ সতর্ক অবস্থানে আছে। প্রস্তুত আছে জল কামানের গাড়ি। দোয়েল চত্বর, হাইকোর্ট ও শাহবাগ মোড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, সমাবেশ ঘিরে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন আছে।

আরও