ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে বাবা নিহত

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে তার বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, ফয়সাল হোসেন (২৫) ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী। সোমবার সকালে শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫) ফয়সালকে সঙ্গে নিয়ে মরিচ খেতে কাজ করছিলেন। এর মধ্যে ফয়সাল হঠাৎ কোদাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহাদত হোসেন। এরপর মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ফয়সাল।

স্থানীয়রা মাঠে গিয়ে শাহাদতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শাহাদতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও