ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো নেয়া হচ্ছিল। গতকাল সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কালির বাজারের গুদাম থেকে আনা ভিজিএফের চাল বালাসীঘাটে রাখা হয়। সেখান থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য দুটি নৌকায় করে ৪৬৭ বস্তা চাল নেয়া হয়। এ সময় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে নৌকা দুটি চালসহ নদীতে ডুবে যায়। পরে নৌকাসংশ্লিষ্টরা ও স্থানীয়রা ডুবে চালের বস্তা উদ্ধারে কাজ শুরু করে। খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।
ফুলছড়ি ইউএনও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে চালসহ দুটি নৌকা ডুবে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’