মুন্সিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেছে দুজনের

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফজুশাহ এবং দীঘিরপাড় এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামের রিজান ঢালী (১৬)। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই তারা মারা যান।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, সুরতহাল শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও