নাটোরে বাসের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

নিহত ব্যক্তিরা হলেন অটোভ্যানচালক সাইদ মিয়া ও যাত্রী সাব্বির হোসেন। তারা দুজনই বড়হরিশপুর ইউনিয়নের রাজিপুর ও জয়নগর পূর্বপাড়ার বাসিন্দা।

নাটোরের রামাইগাছি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোভ্যানচালক সাইদ মিয়া ও যাত্রী সাব্বির হোসেন। তারা দুজনই বড়হরিশপুর ইউনিয়নের রাজিপুর ও জয়নগর পূর্বপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত একটি অটোভ্যান শহরের হরিশপুর বাসপাসের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। ধাক্কায় অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়।

পরে যাত্রীবাহী বাসটি সড়কে পড়ে থাকা ভ্যানচালক ও যাত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইদ মিয়া ও সাব্বির হোসেন নিহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও