আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে  —ইসি আনোয়ারুল

ইসি বলেন, ‘আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসিল নির্বাচনের তারিখ থেকে ৪০-৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা আপনাদের জানানো হতে পারে।’

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি বলেন, ‘আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসিল নির্বাচনের তারিখ থেকে ৪০-৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা আপনাদের জানানো হতে পারে।’

তিনি বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোকে ব্যাঘাত না ঘটিয়ে এবং কোমলমতি ছাত্র-ছাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুশৃঙ্খল সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) চিন্তাভাবনা করছে।’

আরও