নাটোরের সিংড়ায় পরিত্যক্ত প্লাস্টিকের বাক্সে মিলল ৫০ রাউন্ড গুলি

নাটোরের সিংড়ায় নাগর নদীর পারে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বাক্স থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র পরিষ্কারের সরঞ্জামও উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে একটি প্লাস্টিকে বাক্স দুই শিশুর নজরে আসে। তারা বাক্সটি তাদের বাড়িতে নিয়ে গেলে তা দেখে শিশু দুটির মা মরিয়ম বেগম সিংড়া থানায় ফোন করে খবর দেয়। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে বাক্সে থাকা ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি আরো জানান, এসব কোথায় থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও