শিল্প খাত প্রকৃত শিল্পোদ্যোক্তাদের কাছেই থাকা উচিত

—মো. এনামূল হক

সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শিল্প খাত পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজের কথা বলেছেন।

এরই মধ্যে এখানে গ্যাস সংকটের বিষয়ে আলোচনা হয়েছে। এ সংকটের মধ্যে দেশের ব্যাংক খাত কীভাবে এগিয়ে যাবে সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

আমি মনে করি, শিল্প খাত প্রকৃত শিল্পোদ্যোক্তাদের হাতেই থাকা উচিত। সুবিধাভোগী কিছু ব্যক্তি এসে যদি কিছু প্রজেক্ট নিয়ে নেয় এবং কিছুদিন পর অন্য একজন উদ্যোক্তার কাছে তা বিক্রি করে দেয়ার মানসিকতায় থেকে যায়, তাহলে শিল্প খাত সম্প্রসারিত হবে না। আমাদের উচিত প্রকৃত উদ্যোক্তাদের উৎসাহিত করা, যাতে তারা আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারে।

আরও