ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভের কেন্দ্রে এর আগে এমন ভয়াবহ হামলা হয়নি। কারণ সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে।

রাতভর ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের মন্ত্রীসভা ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো। এছাড়া, বেসামরিক ভবনে হামলায় নিহত হয়েছে দুইজন। খবর রয়টার্স।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গতকাল শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা ৮০০টিরও বেশি। এ ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো অন্তত ৩৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে । মন্ত্রীসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।

শনিবার রাতের এসব ড্রোন হামলায় কিয়েভের কিছু আবাসিক ভবনেও আগুন ধরে যায়। এতে দুইজন নিহত ও ১৩জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

কিয়েভের কেন্দ্রে এর আগে এমন ভয়াবহ হামলা হয়নি। কারণ সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে।

এ হামলার বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি মস্কো। চলমান সংঘাতে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে। তবে বিশ্লষকরা বলছেন, নতুন করে এ হামলার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সহায়তা করা থেকে বিরত থাকার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন।

আরও