জাবিতে চিরকুটের নেতৃত্বে মামুন-সুমাইয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (৪ তম আবর্তন) মেহেদী মামুন সভাপতি ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৯তম আবর্তন) সুমাইয়া সুমু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (৪৮তম আবর্তন) মেহেদী মামুন সভাপতি ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৯তম আবর্তন) সুমাইয়া সুমু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত বিশেষ আড্ডা ‘পান্ডুলিপি করে আয়োজন’ শেষে মামুন ও সুমুর নাম ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী কমিটির সভাপতি সাদিকুর রহমান।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে সাঈদ ইব্রাহিম রিফাত, সাংগঠনিক সম্পাদক পংকজ ফ্রান্সিস, দপ্তর সম্পাদক আসিফ আমিনুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের ইসলাম ও জিয়ান, অর্থ সম্পাদক পদে রায়হেনা আক্তারের নাম ঘোষণা করা হয়।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাদিকুর রহমান ও সাবেক সভাপতি সাবিহা ইসলাম।

একুশে বইমেলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রকাশিতব্য বই নিয়ে ‘পাণ্ডুলিপি করে আয়োজন’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শওকত হোসেন। অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক অবেদুল্লাহ আল মাসুম, লালমাটিয়া মহিলা কলেজের প্রভাষক মঈন মুনতাসীর, কবি তসলিম হাসান, কবি ফারুক সুমন প্রমুখ।

আরও