হত্যার ১১ বছর পর ২৩ জনের মৃত্যুদণ্ড

মাদারীপুরের চাঞ্চল্যকর রাজিব সরদার হত্যা মামলার ঘটনার ১১ বছর পর ২৩ আসামির মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মাদারীপুরের চাঞ্চল্যকর রাজিব সরদার হত্যা মামলার ঘটনার ১১ বছর পর ২৩ আসামির মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকালে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় পৌঁছলে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। উদ্ধার করে প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতাল ও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথে মৃত্যু হয়।

 ঘটনার তিনদিন পর নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসাসি করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও