মাদারীপুরে মানবপাচারকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুরে মানবপাচারকারী দেলোয়ার সরদারসহ একাধিক ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী শতাধিক পরিবার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারীপুরে মানবপাচারকারী দেলোয়ার সরদারসহ একাধিক ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী শতাধিক পরিবার। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভকারীরা জানান, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের দেলোয়ার সরদার দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি নিজ এলাকার অসহায় পরিবারগুলোকে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা নেন।

অভিযোগে বলা হয়, দেলোয়ার সরদার এবং তার স্বজনরা অসহায় পরিবারগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকাও জমা নেয়ার পর তাদের উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত দেলোয়ার সরদারের শাস্তি এবং টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

 

আরও