রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলার সময় কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ বেগম তাদের বহিষ্কার করেন। রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।