জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা

ইউপি চেয়ারম্যান বাবুসহ ১৩ আসামি রিমান্ডে

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর (৫০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর (৫০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার সঙ্গে গ্রেফতার আরো দুই আসামিকে চারদিন ও একজনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় মোট ১৩ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল বেলা সাড়ে ৩টার দিকে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

ইউপি চেয়ারম্যান মাহমুদুল ছাড়া অন্য তিন আসামি হলেন রেজাউল করিম (২৬), মো. মনিরুজ্জামান ওরফে মনিরুল (৩৫) ও জাকিরুল ইসলাম (২৮)। এর মধ্যে রেজাউল ও মনিরুজ্জামানকে চারদিন করে ও জাকিরুলকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। রেজাউল করিমকে বগুড়া থেকে এবং বাকি তিনজনকে পঞ্চগড় থেকে র‍্যাব গ্রেফতার করে। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী। তিনি জানান, গ্রেফতার এড়াতে পঞ্চগড়ে পালিয়ে ছিলেন চেয়ারম্যান। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বাবুকে দুই সহযোগীসহ পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে শনিবার গ্রেফতার করে ঢাকার কারওয়ান বাজার র‍্যাব অফিসে নিয়ে আসা হয়। 

এর আগে গতকাল দুপুরে আরো নয় আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের মধ্যে চারজনের চারদিন করে ও পাঁচ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। 

১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় তার ওপর হামলা করে একদল সন্ত্রাসী। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও