বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

মেহেরপুরের কাজিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশী এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মেহেরপুরের কাজিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশী এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৯টার দিকে গাংনী উপজেলার ১৪৬ ও ১৪৭ পিলারের মাঝে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আলমগীর হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি।

আলমগীর হোসেন জানান, কাজিপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠে নিজের জমি থেকে ঘাস কাটছিলেন তিনি। হঠাৎ ভারতের ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের দুই সদস্য তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাঠের অন্যান্য কৃষক প্রাথমিক চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরে আসে।

স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই বিএসএফ সদস্যরা বাংলাদেশের কৃষকদের ওপর হামলা চালান। বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। সীমান্তে নির্যাতন বন্ধের দাবিও জানান তারা।

এ ব্যাপারে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ জানান, কাজিপুর সীমান্তে কৃষক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

আরও