আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেখ হাসিনার বক্তব্য ও অডিও প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি— চীফ প্রসিকিউটর

তিনি বলেন, 'এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়; বরং অকাট্য ও প্রত্যক্ষ প্রমাণ। যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল ও গোপন জানালা উন্মোচন করে।'

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন নির্দেশনা যা তিনি সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন সেগুলোই প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি বলে সূচনা বক্তব্যে তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, 'এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়; বরং অকাট্য ও প্রত্যক্ষ প্রমাণ। যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল ও গোপন জানালা উন্মোচন করে।'

২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্যে (ওপেনিং স্টেটমেন্ট) এসব তথ্য উপস্থাপন করা হয়। আজ প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথাও রয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষী গ্রহণের জন্যে ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরো বলেন, 'এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুইজন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিতে বাধা হতে পারে না এবং হবে না।'

আরও