চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে ৫ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ১৯ টিইইউস (কনটেইনারের মাপের একক) হ্যান্ডলিং করেছে সিডিডিএল। এর মধ্যে ২ হাজার ১০১ টিইইউস ছিল আমদানি কনটেইনার এবং ২ হাজার ৯১৮ টিইইউস রফতানি কনটেইনার।

গত ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেয় সিডিডিএল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট ও সিঅ্যন্ডএফ শেড এবং গেটে দক্ষ ব্যবস্থাপনার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি এসেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো.ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, সিডিডিএলের এ অগ্রগতি দেশের আমদানি-রফতানি কার্যক্রমকে গতিশীল করছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

আরও