কুলাউড়ায় বগি লাইনচ্যুত

সিলেটের সঙ্গে সাড়ে ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে ঘটনা ঘটে। ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে ঘণ্টা বন্ধ ছিল। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, গতকাল বেলা ২টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। আড়াইটার দিকে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তত্পরতা শুরু করে। ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধারকাজ শেষ করে ট্রেন যোগাযোগ চালু হয়। তবে সময় কুলাউড়া পর্যন্ত ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, ঘটনা তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

আরও