খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই লেকে ১০৫ দশমিক ৪৯ ফুট এমএসএল পানি রয়েছে।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধ আবারো খুলে দেয়া হয়েছে। গতকাল সকালে বাঁধের স্পিলওয়ের ১৬টি কপাট খুলে দেয়া হয়।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই লেকে ১০৫ দশমিক ৪৯ ফুট এমএসএল পানি রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট হলে বিপৎসীমা হিসেবে গণ্য করা হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির বিভিন্ন এলাকার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে। হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেয়া হবে।

আরও