মাদারীপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন মাদারীপুরের সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগ সরকারের সম‌য় বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করতেন।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, গ্রেফতার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এখন সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরও