২৭ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এমনটাই কথা ছিল। তবে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ের নিউজ অ্যালার্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
নিউজ অ্যালার্টে বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। সফরের নতুন তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।