সুন্দরবনে বন বিভাগের কর্মীদের সঙ্গে দস্যুদের গোলাগুলি

সুন্দরবনে নিয়মিত টহলের সময় বন বিভাগের কর্মীদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

পরে দস্যুদের ব্যবহৃত দ্রুতগতির একটি ট্রলার থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়। এ সময় একটি বন্দুক ও গুলিসহ ট্রলারটি জব্দ করা হলেও তাৎক্ষণিকভাবে দস্যুদের কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে।

উদ্ধার জেলেরা হলেন আবদুল বারেক খান, হাসান, নাছিম ও ইরাক শেখ।

আরও