দেশে উৎপাদন হলে বালাইনাশক মিলবে প্রায় অর্ধেক দামে—কেএসএম মোস্তাফিজুর রহমান

এমডি, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ

ফসল উৎপাদন ও সুরক্ষার জন্য অত্যাবশকীয় উপাদান বালাইনাশক, যা ফসল উৎপাদন নিশ্চিত করে। স্বাধীনতার পর কৃষকদের বিনামূল্যে বালাইনাশক দেয়া হতো।

ফসল উৎপাদন ও সুরক্ষার জন্য অত্যাবশকীয় উপাদান বালাইনাশক, যা ফসল উৎপাদন নিশ্চিত করে। স্বাধীনতার পর কৃষকদের বিনামূল্যে বালাইনাশক দেয়া হতো। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসে কেবল গত বছরই ৭ হাজার ৫০০ কোটি টাকার বালাইনাশক কিনতে হয়েছে কৃষকদের, যার মধ্যে আবার ৯০ শতাংশের বেশি আমদানি করতে হয়েছে। অথচ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোয় এ নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও কেন আমদানি করতে হয় এ নিয়ে কাজ করা প্রয়োজন। দেশীয় কোম্পানিগুলো কোথায় বাধাগ্রস্ত হচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। দেশেই উৎপাদনের ব্যবস্থা করলে কৃষক ৩০-৪০ শতাংশ কম মূল্যে তা কিনতে পারবেন। কৃষি উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিসহ বেশকিছু ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। এ সংকট থেকে উত্তরণের পাশাপাশি কৃষিকে নিরাপদ ও লাভজনক করতে হলে একটি কৃষি কমিশন গঠন করা জরুরি।

আরও