ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শতবর্ষী কড়ইগাছ রক্ষা করে ছয় লেনের সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে কালীগঞ্জ পৌরসভার বৈশাখী তেল পাম্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গার’। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনের সদস্যসহ পরিবেশবিদ ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের যুগ্ম আহ্বায়ক ফওজুর রহমান সাবিত, শেখ সাদি, আলী হোসেন, ইতি ব্যানার্জী প্রমুখ।