বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বুধবার (১৬ সেপ্টেম্বঢ়) বিকেল ৩ টায় তার নিজ অফিসকক্ষে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট সংশোধন, এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফসহ গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি রাষ্ট্রদূত ভারতের নিজস্ব প্রস্তুতকৃত সর্ট টেকঅফ এন্ড ল্যান্ডিং এয়ারক্রাফটের বাংলাদেশের এয়ারস্ট্রিপগুলোতে ব্যবহারের উপযোগিতা সম্পর্কে আলোকপাত করেন।
মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সাথে সাথে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার পক্ষে মত দেন।