চাঁপাইয়ে মাদক মামলায় যুবকের ১২ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন (৩১) নামে এক যুবককে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৮ সালের ১৭ নভেম্বর বিকাল ৪টায় বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান থেকে কবির হোসেনকে আটক করে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ২ হাজার ১৭৬ পিস ইয়াবা ও একটি সেলফোন সেট উদ্ধার করা হয়।

আরও