ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। এবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসেছে নতুন সংসদ। শুরুতে কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদ কার্যক্রম শুরু হয়েছে।
৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারিত হবে এই অধিবেশনে।
জানা গেছে, প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন।