নওগাঁয় অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভজন দেবনাথ সজল একজন অটোরিকশা চালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর অটোরিকশা নিয়ে বের হলে আর ফেরেননি। পর দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গুটিয়ার বিলের কচুরি পানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পিতা ভূপেনন্দ্রাথ দেবনাধ বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দিয়েছে।

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁ মন্ডল পাড়া এলাকার শুকুর আলীর দুই ছেলে মো. জুয়েল ও জাহের আলী, আরজী নওগাঁ উত্তরপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, শহরের চকপ্রসাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে রতন মন্ডল, শহরের উত্তরপাড়া পবা মসজিদ এলাকার বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ। আসামিদের মধ্যে জহের আলী পলাতক রয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন অটোরিকশা চালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। পর দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গুটিয়ার বিলের কচুরি পানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পিতা ভূপেনন্দ্রাথ দেবনাধ বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দিয়েছে।

মামলায় সান্তাহার এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।

আরও