গাইবান্ধায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে সাবু মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাবু মিয়া উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের মৃত কাদের গাছুর ছেলে।

স্বজনরা জানায়, ওই সময় সাবু মিয়া প্রতিবেশীর একটি নারিকেল গাছে কাটাছেঁড়া করার জন্য ওপরে ওঠেন। এ সময় হঠাৎ পড়ে গিয়ে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পবনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য খাইরুল আলম বলেন, গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি।

আরও