রকমারি শীতের পিঠা নিয়ে গাইবান্ধায় গতকাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের উদ্যোগে কলেজ চত্বরে এর আয়োজন করা হয়। হোস্টেল সুপার আনিছা আখতার বেগম চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন চঞ্চল, আনোয়ার হোসেন, এবিএম জিল্লুর রহমান প্রমুখ।
উৎসবে অংশ নেয়া নয় স্টল হলো মিঠাই, বাহারি পিঠা, চায়ের আড্ডা, বিসমিল্লাহ স্টোর, আয় সখি পিঠা ঘরে যাই, পিঠাপুলি ঘর, বাঙ্গালিয়ানা, মোহাম্মদি পিঠা ঘর ও রকমারি। স্টলগুলোয় বিভিন্ন রকমের বাহারি পিঠার পসরা সাজানো হয়।