বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ
সৃষ্টির অপচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের বাড়িঘরে হামলা করছে। এ অবস্থায়
হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান
তিনি।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে
এর পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব আরো বলেন,
এখন আপনাদের কঠিন সময়। এই বিপদকে যদি অতিক্রম করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে
যেতে হবে। তাই দয়া করে কাউকে কোনো রকম উচ্ছৃঙ্খলতা, হামলা, আক্রমণ এসব করতে দেবেন না।
এমন কোনো কথা বলবেন না যেটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেবে।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা
জিয়া অসুস্থ। এ অবস্থায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, হিংসা
নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় আমরা সবাই ভাইয়ের মতো। আমরা শান্তিময় দেশ গড়ে তুলব।
পরে সৈয়দপুর থেকে সড়ক পথে ঠাকুরগাওয়ের উদ্দেশে
রওনা দেন তিনি।