পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

অভিযান চলাকালে রাজউকের অনুমোদন না থাকা মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা বিলবোর্ডগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে মুচলেকা নেওয়া হয়। এরপর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে বিলবোর্ডগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেয়া হয়।

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিন।

অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাসহ রাজউকের একটি দল ও পুলিশের দুই প্লাটুন সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে রাজউকের অনুমোদন না থাকা মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা বিলবোর্ডগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে মুচলেকা নেওয়া হয়। এরপর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে বিলবোর্ডগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেয়া হয়।

অভিযান প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও