সৌদি আরবের দাম্মামে গতকাল দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেক এর পুত্র সজীব ও সুজন।
আজ দুপুরে তাদের বাবা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মধ্যে সজিব বড় ও সুজন ছোট। রাতেই তাদের সহকর্মীরা ফোনে সংবাদটি তাকে জানায়।
পরিবার সূত্রে জানা যায়, তারা দুই ভাই সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর কিনে এনে প্রক্রিয়াজাত করে তারা বাজারে বিক্রি করতেন।
বুধবার রাতে একটি গাড়ী বোঝাই করে তারা বাগান থেকে খেজুর নিয়ে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাই মারাযান। তাদের লাশ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে বলেও তারা জানতে পেরেছে বলে জানা পরিবারের সদস্যরা জানান।