বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া

আজ সকাল ৭টায় জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকালে সেখানে ঈদের জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আজ সকাল ৭টায় জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

প্রতিবছরের মতো এবারো বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় ও চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। শেষ জামাত অনুষ্ঠিত হয় বেলা পৌনে ১১টায়।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থেকে বিশ্বকে মুক্তির জন্যও মোনাজাতে প্রার্থনা করা হয়।

আরও